৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গত সরকারের আমলে ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অনেক সময় এমন মামলা আসে যেটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা না। এ বিষয় আমাদের অফিসাররা খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, মডেল মেঘনার ব্যাপারে কিছু অভিযোগ আছে সে বিষয় তদন্ত করা হচ্ছে। তবে তার গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি। তার ব্যাপারে যাচাই-বাছাই করে খুব দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ টাকা হ্যাকিং করা হয়েছে সেটা নিয়ে একটি রিভিউ কমিটি করা হয়েছিল। সেই কমিটিতে আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। এ কমিটিতে গভর্নরসহ অনেকে রয়েছে। ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার লুট করার প্লান ছিল। এটা বাংলাদেশকে লুট করার একটা প্লান ছিল। এটা হলে আমরা দুর্ভিক্ষে পড়ে যেতাম। গত সরকার এটার তদন্ত করতে গড়িমসি করেছে। এটা নিয়ে সিআইডি যে তদন্ত করেছিল সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে যেসব কর্মকর্তারা জড়িত ছিল তাদের নাম তদন্ত কমিটি থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছিল। সিআইডি রিপোর্টে প্রাথমিকভাবে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা জানতে চেয়েছি এবং পরবর্তী ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩৩   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
জামালপুরে বাস টার্মিনাল এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রে পিএইচডি শিক্ষার্থী লিমনকে হত্যা, জামালপুরে শোকের মাতম, মরদেহ ফেরানোর দাবি
মেলান্দহে রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু; আহত ১
ইরানের আজাদি স্কোয়ার বন্দুক হামলা, জড়িত ৪ জনকে গ্রেফতার
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
গাইবান্ধায় বজ্রাঘাতে প্রাণ গেল ৩ জনের
স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ