বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ শিকারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ শিকারি গ্রেফতার
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ শিকারি গ্রেফতার

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক শিকারিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড ও পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে কাঠাঁলতলী ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হোসেনপুর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে।

কোস্টগার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সমন্বয়ে সপ্তগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ রেজাউলকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। জব্দ করা হরিণের মাংস বন বিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫২:১৩   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ