জুনের মধ্যে ডাকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুনের মধ্যে ডাকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



জুনের মধ্যে ডাকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ

জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের একটি অন্যতম অঙ্গীকার ছিল, ডাকসু নির্বাচনের পাশাপাশি দেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেয়া। কিন্তু বর্তমানে একটি নিদিষ্ট গোষ্ঠীর প্রভাবে ডাকসু নির্বাচন না দেয়ার পাঁয়তারা চলছে। অতীতের ক্ষমতাকেন্দ্রিক, পেশিশক্তি ও কালোটাকার রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে হলে নিয়মিত ক্যালেন্ডারে ডাকসু নির্বাচন দেয়া উচিত।

বিন ইয়ামিন মোল্লা বলেন, গতকাল ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করলেও সেখানে নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, যা শিক্ষার্থীদের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদ সবসময় ছাত্রদের পক্ষে কথা বলে। দীর্ঘ ২৮ বছর পর যখন ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল, তখন ছাত্রলীগের হামলা ও ভোট কারচুপির পরও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নির্বাচনে জয়লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন সংস্কার চায়, পরিবর্তন চায়। দলীয় দাসত্বের হাত থেকে মুক্তি চায়।

ছাত্র অধিকার পরিষদ সভাপতি বলেন, ‘আপনারা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) যদি অবিলম্বে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করেন, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হব। যদি কোনো অদৃশ্য শক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ভর করে ডাকসু বানচালের চেষ্টা করে, তাহলে আমরা তাদের মুখোশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে খুলে দেব।’

বাংলাদেশ সময়: ১৭:১২:০১   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ