আন্দোলনে শহীদদের পরিবারের পাশে সব সময় আছি: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্দোলনে শহীদদের পরিবারের পাশে সব সময় আছি: ডিসি
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫



আন্দোলনে শহীদদের পরিবারের পাশে সব সময় আছি: ডিসি

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘গণঅভুত্থানের শহীদ-আহতরা যে দেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের নেমেছিল সেটি যদি বাস্তব হয় তাহলে তাদের ত্যাগ সার্থক হবে।’

বুধবার (১৬ এপ্রিল) বিকালে গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ২১ শহীদ পরিবারকে ২লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডিসি।

এসময় তিনি আরও বলেন, ‘আমরা চাই সকলকে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করব। নিহতদের পরিবারের পাশে আমরা সব সময় আছি। তারা আজ যে দাবিগুলো তুলেছে সেগুলো যৌক্তিক। এবং সে দাবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব প্রতিষ্ঠা করা যায় আমরা সে চেষ্টা করব।’

‎এসময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রয়হান।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২১   ৩১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, তিন দিনব্যাপী কর্মসূচি শুরু
রাইয়ানের চলাচলের সুবিধায় হুইলচেয়ার দিল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন
ফরিদপুরের চরভদ্রাসনে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: কাদের গনি চৌধুরী
জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারের সঙ্গে জারদারির বৈঠক
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ দেশের মানুষ: রিজভী
তিন বছরের মধ্যে মজুরি নির্ধারণে শ্রমিক-মালিকের সমন্বিত উদ্যোগ: শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ