গাইবান্ধায় জুয়ার আসর থেকে গ্রেফতার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাইবান্ধায় জুয়ার আসর থেকে গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



গাইবান্ধায় জুয়ার আসর থেকে গ্রেফতার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মতিঝিল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত জুয়ার আসর থেকে মালেক নামে এক জুয়া খেলোয়াড়কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় প্রায় এক বস্তা জুয়া খেলার তাস উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার মালেক গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা গ্রামের বাসিন্দা।

অভিযানে অংশ নেন গাইবান্ধা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার রাকিবুল হাসান রাকিব এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই তাহসিন রহমান। পরে মালেককে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪১   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ