শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: অ্যাডভোকেট শিশির

প্রথম পাতা » আইন আদালত » শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: অ্যাডভোকেট শিশির
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পাচ্ছে জামায়াত: অ্যাডভোকেট শিশির

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে হতাশ না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও এ মাসে ফয়সাল হবে বলেও জানান তিনি।

অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আগেই ভোটের প্রস্তুতি নিতে শুরু করে রাজনৈতিক দলগুলো। পিছিয়ে থাকেনি জামায়াতও।

নেতাদের সূত্র বলছে, এরই মধ্যে প্রায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটির। অথচ নিবন্ধন এবং প্রতীকের বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি সর্বোচ্চ আদালতে।

এরই মধ্যে গণঅভ্যুত্থানের পর আট মাস কেটে গেছে। অথচ নিবন্ধন না পাওয়ায় ক্ষোভ বাড়ছে দলটির নেতাকর্মীদের মধ্যে। বিষয়টিকে স্বাভাবিক বলছেন জামায়াতের আইনজীবীরা।

জামায়াতের এই আইনজীবী বলছেন, যৌক্তিক কারণে বিলম্ব হলেও হতাশ হওয়ার কারণ নেই। শিগগিরই নিবন্ধন ও প্রতীকের মামলার চূড়ান্ত রায় হবে।

শিশির মনির বলেন, ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় অন্যদলের শীর্ষ নেতারা মুক্ত হলেও একযুগের বেশি সময় ধরে কারাগারে এটিএম আজহার। সেটিও নিয়ে অসন্তোষ রয়েছে দলটির ভেতরে-বাইরে।

তার আইনজীবী বলছেন, মুক্তির আইনি প্রক্রিয়া শেষ। এখন শুধু শুনানির অপেক্ষা।

শিশির মনির বলেন, রোববার থেকে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কাজ শুরু হবে। তবে ২৩ থেকে ৩০ তারিখ প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন। এরপর এই দুই মামলায় চূড়ান্ত নিষ্পত্তি হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৫৫   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ