ঝালকাঠিতে সবজির সঙ্গে গাঁজা চাষ, আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে সবজির সঙ্গে গাঁজা চাষ, আটক ১
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



ঝালকাঠিতে সবজির সঙ্গে গাঁজা চাষ, আটক ১

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সবজি ক্ষেতের ভেতর থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে জমির মালিককেও।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্ব কানুদাসকাঠি গ্রামের একটি বসত ঘরের পিছনে সবজি ক্ষেতে রোপন করা ৬ ফুট ৬ ইঞ্চি এ গাঁজা গাছটি পুলিশ উদ্ধার করে।

আটক করা হয় ক্ষেতের মালিক আব্দুর রহমানকে (২৪)। তিনি ওই গ্রামে আলমগীর হাওলাদারের ছেলে।

ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, সবজি চাষের আড়ালে গাঁজা চাষের গোপন সংবাদে ডিবি পুলিশ অভিযান করে।

তিনি আরও বলেন, এ সময় গাঁজা গাছসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:১১:৪৮   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ