জয়পুরহাটে মহান মে দিবস উপলক্ষে প্রস্তুতিসভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে মহান মে দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫



জয়পুরহাটে মহান মে দিবস উপলক্ষে প্রস্তুতিসভা

জেলায় আজ ‘মহান মে দিবস’ (১ মে) এবং স্বাস্থ্য সুরক্ষা দিবস উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিকদলের সভাপতি বাবুল করিম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত-সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, ১ মে ‘মহান মে দিবস’ ও স্বাস্থ্য সুরক্ষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে সকাল ৯ টায় বর্নাঢ্য র‌্যালী ও সাড়ে ১০ টায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও বিকেলে স্থানীয় শহিদ ডা. আবুল কাশেম ময়দানে শ্রমিকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩৬   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ