জামালপুরে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫



জামালপুরে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ১৮ কেজি গাঁজাসহ সোহেল রানা (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে পোগলদিঘা ইউনিয়নের ঘোড়ার মোড় সংলগ্ন শশারবল পশ্চিমপাড়া এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত সোহেল রানা উপজেলা পোগলদিঘা ইউনিয়নের শশারবল গ্রামের আলাউদ্দিন ওরফে জালালের ছেলে। সে নিজ বাড়ী থেকে গোপনে আন্তজেলা মাদক কারবার করে আসছিলো।

এ বিষয়টি বৃহস্পতিবার বিকালে নিউজ টু নারায়ণগঞ্জ কে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ চাঁদ মিয়া।

তিনি জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় রাতভর অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক কারবারি সোহেল রানাকে গ্রেফতার করে। এসময় সোহেলের বাড়ি থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।

এছাড়াও গাজা বিক্রির ১টি ডিজিটাল পরিমাপ যন্ত্র, ৬টি বিভিন্ন রঙ ও সাইজের গাজা সেবনের কল্কি, গাজা কাটার ২টি লোহার বাটাল, ২টি পুরাতন বাটন মোবাইল, ১টি কাঠের বাটযুক্ত সামুরায়, ১টি ২৭ ইঞ্চি লম্বা ছুরি ও নগদ ৩৪০০ টাকা জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:১৩:২১   ৭৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ