সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন: জামায়াত আমির
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫



সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ ভোগান্তিতে রয়েছে। তাই নির্বাচন কমিশনের স্বদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন। এতে জনগণ বুঝতে পারবে ইসির সদিচ্ছা কতটুকু।

শুক্রবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে আনুপাতিক হারে নির্বাচন ও উচ্চ-নিম্নকক্ষ গঠনের দাবি জানিয়ে বলেন, ‘নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না’

নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, ‘নারীবিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে যায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেয়া হবে না।’ দেশে ফিরেই এটি বাতিলের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আমিরে জামায়াত।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

১৭ বছর পর ময়মনসিংহে জামায়াতের কর্মী সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:২৭   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ