সিলেটে দৈনিক ৫ কোটি লিটার পানি শোধনাগার প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে দৈনিক ৫ কোটি লিটার পানি শোধনাগার প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫



সিলেটে দৈনিক ৫ কোটি লিটার পানি শোধনাগার প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ

সিলেট সিটি কর্পোরেশন দৈনিক ৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতাসম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে। শহরতলীর বাইশটিলা মৌজায় প্রস্তাবিত এই প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হবে।

বর্তমানে সিলেট সিটির পানির চাহিদার ৫০ শতাংশের কম পূরণের সক্ষমতার সাথে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা মেটানোর লক্ষ্যে এ বৃহৎ পানি শোধনাগার প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হবে।

পানি শোধনাগার প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চীনের একটি কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিলেট সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার ঢাকায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদীর উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়। এই সমঝোতা চুক্তির আওতায় চীনের কোম্পানি স্টিকোল কর্পোরেশন নিজ অর্থে বাইশটিলা মৌজায় প্রস্তাবিত ৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে।

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং চীনের স্টিকোল কোম্পানির পক্ষে তাদের সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট গং চেনগিং চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তি বাস্তবায়নে যারা সহযোগিতাকারী সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, চীন এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই প্রকল্পটি একদিন সফলভাবে সম্পন্ন হবে বলেই আমাদের প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১৬:২৩:১৭   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ