নেত্রকোনায় তিনদিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোনায় তিনদিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫



নেত্রকোনায় তিনদিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব

জেলায় শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব চলছে।

জেলা শহরের মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসাবে এ লোকনাট্য উৎসব উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

উৎসবের প্রথমদিনে পালানাট্যসহ জারীগান অনুষ্ঠিত হয়। মঞ্চস্থ করা হয় পালানাটকের নোলকজান বিবির পালা। উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার বিখ্যাত গাজীর গীত ও মালজোড়া গান পরিবেশন করা হবে। তৃতীয়দিন আগামীকাল শনিবার পালাগান ও ঝুমুর গানের আয়োজন রয়েছে।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ লোকনাট্য উৎসব শনিবার শেষ হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৭:২১   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ‌
নগরকান্দায় আত-তোহফা ইসলামিক একাডেমির উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ