নারী বিষয়ক সুপারিশ বাতিলের দাবিতে বরিশালে হেফাজতের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারী বিষয়ক সুপারিশ বাতিলের দাবিতে বরিশালে হেফাজতের বিক্ষোভ
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫



নারী বিষয়ক সুপারিশ বাতিলের দাবিতে বরিশালে হেফাজতের বিক্ষোভ

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনে কোরআন-সুন্নাহবিরোধী সুপারিশ রয়েছে দাবি করে তা বাতিলসহ ছয় দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বরিশাল টাউন হল চত্বরে জেলা ও মহানগর হেফাজতের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হেফাজতের জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন কোরআনের সুস্পষ্ট শিক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না হলে হেফাজত বৃহত্তর আন্দোলনের পথে যাবে।’

বক্তারা ছয়টি দাবি উত্থাপন করেন

প্রস্তাবিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করতে হবে
কমিশন সম্পূর্ণ বিলুপ্ত করতে হবে
সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে
নারী সংশ্লিষ্ট বিষয়ে মতামত উপেক্ষা করে করা সব মামলা প্রত্যাহার করতে হবে
ফিলিস্তিনে চলমান মুসলিম গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে
ভারতে মুসলিম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক মহলের মাধ্যমে চাপ সৃষ্টি করতে হবে

সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম মহানগর শাখার সভাপতি মুফতি সানাউল্লাহ মাহমুদী, মহানগর সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল আমিন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম, জেলা সেক্রেটারি তৌফিকুল ইসলাম, মুফতি রেজাউল করিম, মাওলানা জামাল উদ্দিন ফারুকী, মাওলানা শামসুল আলম, মুফতি মনিরুল ইসলাম ও মুফতি শরিফুল ইসলাম।

নেতারা বলেন, ‘ইসলামের মৌলিক শিক্ষার ওপর আঘাত হানা হলে ঈমানদার মুসলমানরা তা মেনে নেবে না। সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস তুলে দেয়ায় দেশবাসীর হৃদয়ে আঘাত লেগেছে।’

বিক্ষোভ শেষে নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১১:০৩:৩০   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ