দেশকে যে ভালোবাসে সে দেশ ছেড়ে পালাতে পারে না

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশকে যে ভালোবাসে সে দেশ ছেড়ে পালাতে পারে না
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



দেশকে যে ভালোবাসে সে দেশ ছেড়ে পালাতে পারে না

জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তাহলে সে দেশ ছেড়ে পালাতে পারে না। মীর কাসেম আলী আমেরিকায় ছিলেন। তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে আসতে নিষেধ করেছিল। তিনি বলেছিলেন, বাংলাদেশে গেলে কী হবে। তার বন্ধুরা বলেছিল, আপনারও একই অবস্থা হতে পারে। তখন তিনি বলেছিলেন, মৃত্যুর কাছে দাঁড়িয়ে বলব আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব মিথ্যা।

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুস সুবহান রহ ফাউন্ডেশন কর্তৃক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মীর কাসেম আলী দেশকে ভালোবাসতেন। দেশের মানুষকে ভালোবাসতে।আর দেশকে ভালোবাসতেন বলেই দেশে ফিরে এসেছিলেন।

তিনি আরও বলেন, মাওলানা সোবহানরা কখনো হারিয়ে যায় না। আমার যারা সহকর্মী রাজনৈতিক মাঠে আছে, তাদেরকে বলব তাদের (সোবহানরা) কাছ থেকে শিক্ষা অর্জন করতে।

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাওলানা আব্দুস সুবহান এর মত উদারতা সাহসিকতা আমাদেরকে অর্জন করতে হবে। জাতির স্বার্থে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। ব্যক্তিগত ভাবে কেউ পরাজিত হতে পারে। কিন্তু সবাই ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১৮   ২৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল : ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সাক্ষাৎ
আন্দোলনের আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছিল সরকার
মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি
রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি : শামা ওবায়েদ
অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রিজভী
‘যারা পালিয়ে গেছে তারা দেশে আসুক, এটা আইন চায়’
সরিষাবাড়ীতে একের পর এক গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ