প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫



প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে-সব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশন প্রধানকে অবহিত করেন।

কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক এবং সফর রাজ হোসেনও তাতে অংশ নেন। সেই আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪০   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক
আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আষাঢ়ের বিল ঘিরে উৎসবের আমেজ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে — চীফ হুইপ
এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ