সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ‘মিড ডে মিল’ চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ‘মিড ডে মিল’ চালু
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫



সোনারগাঁয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে ‘মিড ডে মিল’ চালু

সোনারগাঁয়ে স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চালু করা হয়েছে ‘মিড ডে মিল’ কর্মসূচি। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ৩০টি বিদ্যালয়ে একযোগে এ ‘মিড ডে মিল’ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উদ্যোগে প্রথম পর্যায়ে উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এ কর্মসূচি পরিচালনা করা হবে।

এবিষেয় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, ‘কোনো শিক্ষার্থী যেন দুপুরে না খেয়ে থাকতে না হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা আমাদের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে উপজেলার সব বিদ্যালয়েই এই কার্যক্রম চালু করা হবে।’

তিনি আরও জানান, শুধু মিড ডে মিল নয়, প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের উপযোগী পরিবেশে রূপান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার এবং সমাজের বিত্তবানদের সহায়তায় এই উদ্যোগকে স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোনারগাঁয়ের প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘ইউএনও মহোদয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আগ্রহ বাড়বে এবং পড়াশোনায় মনোযোগী হবে।’

বাংলাদেশ সময়: ২২:৫৯:২৬   ৪৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ