নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
বৃহস্পতিবার, ১ মে ২০২৫



নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন

বিয়ের পর থেকেই সুখবরের জোয়ারে ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বড় পর্দায় অভিষেকের পর তৃতীয় সিনেমায় কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি। এরইমধ্যে আরেক সুখবর এসে ধরা দিল মেহজাবীনের কাছে।

ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘সাবা’ হলেও এ সিনেমার আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবীন অভিনীত ২য় সিনেমা ‘প্রিয় মালতী’। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমাটি দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে।

সম্প্রতি সিনেমাটি লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে সুখবর জানান দিয়েছেন অভিনেত্রী।

এমন খবর পাওয়ার পর উচ্ছ্বাসিত মেহজাবীন। অনুভূতির কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে মেহজাবীন বলেন,

অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদ্‌যাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।

‘প্রিয় মালতী’ সিনেমাটি এর আগে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়ালি প্রদর্শিত হয়।

অন্যদিকে অভিনেত্রীর স্বামী, নির্মাতা আদনান আল রাজীবের জীবনেও আসছে একের পর এক সুখবর। সম্প্রতি তার নির্মিত সিনেমা ‘আলী’ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে ‘স্বল্পদৈর্ঘ্য সিনেমা’ বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩৬   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ৯০ টাকা
এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে আইন- শৃঙ্খলা বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে : আইজিপি
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ‘টয়লেট পেপার’ মজুদ করছে জাপানিরা
তিন দিনে কত আয় করল নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ
কর্মব্যস্ত ঢাকায় ফিরছে মানুষ: স্বস্তির ঈদযাত্রা শেষে রেল ও বাস টার্মিনালে ভিড়
মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ