দ্রুত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ১২ দলীয় জোট

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্রুত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ১২ দলীয় জোট
রবিবার, ৪ মে ২০২৫



দ্রুত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ১২ দলীয় জোট

যত দ্রুত সম্ভব সংস্কার কার্যক্রম শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ১২ দলীয় জোট।

রোববার (৪ মে) জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।

তিনি বলেন, `ঐকমত্য কমিশনের ১৬৮ টি প্রস্তাবের মধ্যে ১১০টির সঙ্গে একমত, ৪৮টির সঙ্গে একমত নয় ১২ দলীয় জোট। ৮ টির বিষয়ে সুনির্দিষ্ট মতামত জানতে চেয়েছে জোট।’

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘বৈঠকে বেশ কিছু দ্বিমতের জায়গাতেও একমত হতে পেরেছি। দেশ ও জাতির জন্য একমত হওয়া জরুরি। যেগুলো নিয়ে মতপার্থক্য আছে, সেসব বিষয় পুনর্বিবেচনায় আবারও আলোচনা হবে।’

তিনি বলেন, ‘সংস্কার চাই। সংস্কার পদক্ষেপকে সাধুবাদ জানাই। একই সঙ্গে যত দ্রুত সম্ভব সংস্কার কার্যক্রম শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিকে এগোতে হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৪৭   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক
আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আষাঢ়ের বিল ঘিরে উৎসবের আমেজ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে — চীফ হুইপ
এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ