পুরান ঢাকা ও ফতুল্লায় রাজউকের অভিযান, জেল-জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুরান ঢাকা ও ফতুল্লায় রাজউকের অভিযান, জেল-জরিমানা
রবিবার, ৪ মে ২০২৫



পুরান ঢাকা ও ফতুল্লায় রাজউকের অভিযান, জেল-জরিমানা

পুরান ঢাকার তাঁতীবাজার ও নারায়ণগঞ্জে নকশাবহির্ভূত ও অননুমোদিত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে একাধিক ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া জেল ও জরিমানা করা হয়েছে।

ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে রোববার (৪ মে) পুরান ঢাকার তাঁতীবাজারে অভিযান চালায় রাজউক। অভিযানে নকশাবহির্ভূত ভবন, আবাসিকের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহার এবং সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের সত্যতা মেলে।

এসময় অভিযুক্ত ভবন মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত। তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

বসাক লেনে অসদুপায়ে ভবন নির্মাণের দায়ে এক ডেভেলপার প্রতিনিধিকে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ থাকার কারণে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। অভিযোগের সত্যতা পাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেছি।’

একইদিন নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজউকের আরেকটি দল। ভেঙে ফেলা হয় নকশাবহির্ভূত অংশ। এসময় একটি পাঁচতলা ভবনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন বলেন, ‘নকশা দেখে যতটুকু অনিয়ম পেয়েছি, ততটুকু ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি। পাশাপাশি মিটার জব্দ করেছি।’

অভিযান চলাকালে অন্য চার ভবনের মালিককে না পাওয়ায় ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করে রাজউক।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩৬   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ