ফতুল্লায় শ্রমিক দল নেতার মেলার নামে জুয়া, ভেঙে দিল প্রশাসন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় শ্রমিক দল নেতার মেলার নামে জুয়া, ভেঙে দিল প্রশাসন
রবিবার, ৪ মে ২০২৫



ফতুল্লায় শ্রমিক দল নেতার মেলার নামে জুয়া, ভেঙে দিল প্রশাসন

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুমতিবিহীন বৈশাখী মেলার নামে জুয়া ও মাদক বাণিজ্যের অভিযোগে মেলা ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। রোববার (৪ মে) দুপুরে দেলপাড়া টাওয়ারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নুর।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে পরিচালিত এ অভিযানে মেলার সব স্টল তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। জব্দ করা হয় র‍্যাফেল ড্রসহ জুয়ার নানা সামগ্রী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া এ ধরনের আয়োজন সম্পূর্ণ বেআইনি এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লা থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক পরিচয় দেওয়া পলাশ শেখ বিএনপির প্যাড ব্যবহার করে ২৫ মার্চ জেলা প্রশাসকের কাছে বৈশাখী মেলার অনুমতি চেয়ে আবেদন করেন। অনুমতি না পেয়ে তিনি নিজেই দেলপাড়ার একটি মাঠে মেলার আয়োজন করেন। সেখানে র‍্যাফেল ড্র ছাড়াও কাপড়ের ঘের দিয়ে তাস ও রিল ঘোরানোর মাধ্যমে জমজমাট জুয়ার আসর বসানো হয়। মেলার আশেপাশে সক্রিয় ছিল মাদক ব্যবসায়ী চক্রও।

এলাকাবাসী অভিযোগ করেন, মেলার নামে গড়ে ওঠা এ আসরে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে জুয়া ও মাদক কেনাবেচা চলতো। সাধারণ মানুষ এসব কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কেউ মেলা এলাকায় মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ করলে ক্যাডার বাহিনীর সদস্যরা তাকে হেনস্তা করতো।

বাংলাদেশ সময়: ২৩:২৩:০৪   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ