সাতক্ষীরায় দ্রুত মামলা নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে: বিচারপতি মাহমুদুল হক

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় দ্রুত মামলা নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে: বিচারপতি মাহমুদুল হক
সোমবার, ৫ মে ২০২৫



সাতক্ষীরায় দ্রুত মামলা নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে: বিচারপতি মাহমুদুল হক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, সাতক্ষীরায় শুনানির অপেক্ষায় থাকা প্রায় ৭৫ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মামলাজট নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এই জট একদিনে সৃষ্টি হয়নি, এগুলো শত বছরের।

এক সময় একটি জেলায় এক-দুইজন বিচারক থাকতো, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা আর নেই মন্তব্য করে তিনি বলেন, এখন মামালার চেয়ে মামলা নিষ্পত্তির সংখ্যা বেশি।

তিনি আরো বলেন, মামলার কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ আদালত প্রাঙ্গণে আসেন। তাদের পানাহার, বিশ্রাম ও বাথরুম ব্যবহারের সুবিধা নিশ্চিতকরণে দেশের অন্য জেলার ন্যায় এখানেও ‘ন্যায়কুঞ্জ’ নির্মিত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, জিপি অ্যাডভোকেট অসিম কুমার মন্ডল, পিপি অ্যাডভোকেট মো. আব্দুস সাত্তারসহ আরো অনেকে।

ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে বিচারপতি মাহমুদুল হক আদালত প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:২১:৩৮   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ