ইট দিয়ে সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দিলো দুর্বৃত্তরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইট দিয়ে সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দিলো দুর্বৃত্তরা
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫



ইট দিয়ে সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দিলো দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রিয়াজের শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করে থেঁতলে দেয়া হয়েছে।

বুধবার (৭ মে) রাতে উপজেলার পূর্বাচল উপশহরের তিন নম্বর সেক্টরে ছমু মার্কেট এলাকায় হামলার এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রিয়াজ নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সদস্য। তার ওপর হামলার ঘটনার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানোসহ ন্যায়বিচার দাবি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, বুধবার রাত ৮টার দিকে রিয়াজ পূর্বাচল উপশহরের তিন নম্বর সেক্টরে ছমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ে পেশাগত কাজ করছিলেন। এসময় ৪ থেকে ৫ জন যুবক এসে অতর্কিতভাবে তার পর হামলা চালায়। সন্ত্রাসী কায়দায় রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। এক পর্যায়ে ইট দিয়ে মাথা, ঘাড় ও পিঠসহ শরীর বিভিন্ন স্থানে আঘাত করে থেঁতলে দেয়া হয়।

এসময় আহত রিয়াজের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে সাংবাদিক রিয়াজকে গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনরা জানান, রিয়াজ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। সিটি স্ক্যান পরীক্ষার রিপোর্ট ভালো আসেনি। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম সময় সংবাদকে বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের টিম পাঠাই। আমাদের তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা হয়েছে। আমরা ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি। এছাড়া পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:১৫   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রংপুরে ৪ খুন: সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার শেষ হবে: ত্রাণমন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি - সমাজকল্যাণ মন্ত্রী
সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টি’র নামে ৮ সংখ্যালঘু শিক্ষকের কাছে চাঁদা দাবি, না দিলে নির্মম পরিণতির হুমকি
নগরকান্দায় মাদকবিরোধী সচেতনতায় প্রীতি ফুটবল ম্যাচে আমজনতা একাদশের জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ