৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
রবিবার, ১১ মে ২০২৫



৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’

ট্রাক ড্রাইভারের চরিত্রে হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের মূল ভূমিকায় দেখা যাবে তাকে।

এই সিরিজে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন একঝাঁক অভিনেত্রী। যাদের মধ্যে আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।

নিজের অভিনীত চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “অমিতাভ রেজার সঙ্গে এতো বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সাথে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচই-এর সাথে আমার সম্পর্কটা তো বহুদিনের তাই এই সিরিজটা নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।”

হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়া ঘোড়া’-তে অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। হইচইয়ের পর্দায় এর আগেও বেশ কিছু চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে এই সিরিজে তার চরিত্রটি একদম ভিন্ন, গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর।

বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে ‘বোহেমিয়া ঘোড়া’-তে । অন্যদিকে, মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সাথে আছে ফারহানা হামিদ, তার চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান-যা দর্শকদের ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী তার পুরো মুন্সিয়ানা দিয়েই নির্মাণ করাছেন সিরিজটি। এ বিষয়ে তিনি বলেন, “বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসাথে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। সাথে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। আর যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার। এখন শুধু অপেক্ষা হইচই-এর দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর।”

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩৮   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
পুরনো ধর্মে ফিরলেন ‘মিসেস ইন্ডিয়া’ সায়লী
ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সরকারের নতুন নির্দেশনা
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
অ্যাতলেতিকোয় বিধ্বস্ত টটেনহাম, আতালান্তাকে উড়িয়ে দিল বায়ার্ন
ইতিকাফ রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল
দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু
নাটোরে লক্কড়-ঝক্কড় বাসে রঙের প্রলেপ, ঈদে ফিটনেসবিহীন গাড়ি নামানোর তোড়জোড়
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ