নওগাঁয় আম সংগ্রহ শুরু ২২ মে

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় আম সংগ্রহ শুরু ২২ মে
সোমবার, ১২ মে ২০২৫



নওগাঁয় আম সংগ্রহ শুরু ২২ মে

জেলায় আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। তবে, নওগাঁয় সবচেয়ে বেশি উৎপাদিত ‘আম রুপালি’ বাজারে আসবে ১৮জুন। আর জিআই স্বীকৃতি পাওয়া নওগাঁর নাক ফজলি আম বাজারে পাওয়া যাবে ৫ জুন থেকে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহের সময়সূচি নির্ধারন সংক্রান্ত এক সভা শেষে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এ সময়সূচি ঘোষনা করেন।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদসহ জেলা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী ও আম চাষীরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ২২মে থেকে গুটি বা স্থানীয় জাতের আম, ২৮মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরসাপাত ও হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২৫ জুন ফজলি, ১৮জুন আম রুপালি, ২৫ জুন ব্যানানা ম্যাংগো এবং আগামী ১০জুলাই থেকে আশ্বিনা, বারি-৪, গৌড়মতি ও কাটিমন আম সংগ্রহ করা যাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ক আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না। তবে সময়ের আগে আবহাওয়ার কারনে আম পরিপক্ব হলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী আম চাষিরা তারিখ পুনর্নিধারন করে সময়ের আগে আম সংগ্রহ করতে পারবেন।

জেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, নওগাঁ জেলায় এ বছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে তিনলাখ ৬৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:০০   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ