চিফ প্রসিকিউটরের সঙ্গে মার্কিন সংস্থার দুই কর্মকর্তার সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিফ প্রসিকিউটরের সঙ্গে মার্কিন সংস্থার দুই কর্মকর্তার সাক্ষাৎ
বুধবার, ১৪ মে ২০২৫



চিফ প্রসিকিউটরের সঙ্গে মার্কিন সংস্থার দুই কর্মকর্তার সাক্ষাৎ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট এঞ্জেলিকা বিয়েন্স ও স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গতকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুকে এক পোস্টে বলেন, ‘মার্কিন মানবাধিকার সংস্থা ‘রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস’-এর ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট মানবাধিকার আইনজীবী এঞ্জেলিকা বিয়েন্স এবং স্টাফ এটর্নি ক্যাথরিন কুপার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়া সম্পর্কে তাদের ইতিবাচক আগ্রহের কথা জানান এবং বিচারিক ও তদন্ত প্রক্রিয়ার আন্তর্জাতিক মান সংরক্ষণে তারা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সহায়তার কথা ব্যক্ত করেন।’

বাংলাদেশ সময়: ১৭:১২:৪৯   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ