কোরবানির পশুর চামড়া নিয়ে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোরবানির পশুর চামড়া নিয়ে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা: ডিসি
বুধবার, ১৪ মে ২০২৫



কোরবানির পশুর চামড়া নিয়ে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা: ডিসি

নারায়ণগঞ্জে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে লবণের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর চামড়ার জন্য লবণের কোনো ঘাটতি নেই। চামড়া সংরক্ষণের জন্য নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত রাখা যাবে। বিসিক, প্রাণিসম্পদ ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে এসব স্থানের তালিকা শিগগিরই জানানো হবে।”

তিনি আরও বলেন, “চামড়া বিদেশে রপ্তানি ও স্থানীয় শিল্পে ব্যবহৃত হয়। এটি আমাদের গুরুত্বপূর্ণ কাঁচামাল। তাই চামড়া যাতে নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা প্রশাসক বলেন, “কোরবানির পশুর চামড়াকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা আমরা ঘটতে দেব না। কেউ জোরপূর্বক চামড়া নিয়ে গেলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।”

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৩২   ৪৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ