রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: নির্মাণাধীন প্রতিষ্ঠানে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: নির্মাণাধীন প্রতিষ্ঠানে জরিমানা
বুধবার, ১৪ মে ২০২৫



রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: নির্মাণাধীন প্রতিষ্ঠানে জরিমানা

বায়ুদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৪ মে) রূপগঞ্জ উপজেলায় বায়ুদূষণকারী একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি।

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রূপগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে, এস.আর.বি.জি কনস্ট্রাকশন নামের একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(খ) বিধি লঙ্ঘন করতে দেখা যায়। এর প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি রূপগঞ্জের কাঞ্চন পূর্বাচল এলাকায় অবস্থিত।

পরিবেশ অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী যেকোনো কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪৫   ৪৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ