রূপগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



রূপগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাল ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেয়া হয়।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: মিলন ও সজীব। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জন হলেন- আলম মিয়া, জোবায়ের, মজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল। সাজাপ্রাপ্ত অপর দুই আসামি পলাতক থাকায় তাদের নাম জানা যায়নি।

মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০০৯ সালের ২০ আগস্ট রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামে একটি রাইস মিলের মালিক চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার রূপগঞ্জ থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান সময় সংবাদকে জানান, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:২০   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ