মাদক মামলায় বন্দরের যুবককে ১০ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক মামলায় বন্দরের যুবককে ১০ বছরের কারাদণ্ড
শনিবার, ১৭ মে ২০২৫



মাদক মামলায় বন্দরের যুবককে ১০ বছরের কারাদণ্ড

বন্দরের মাদক মামলায় ইকবাল (৩৬) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত যুবক হলেন, ইকবাল নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা এলাকার করিম মিয়ার ছেলে।

এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বন্দর থানার একটি মাদক মামলায় ইকবাল নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০১০ সালের ১৮ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওডালা এলাকা থেকে ফেনসিডিলসহ ইকবালকে আটক করে র‍্যাব-১১। এই ঘটনায় বন্দর থানায় মাদক মামলা দায়ের করা হয়। পরে মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫২   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ