কানাডা বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগ করতে আগ্রহী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কানাডা বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগ করতে আগ্রহী
রবিবার, ১৮ মে ২০২৫



কানাডা বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগ করতে আগ্রহী

কানাডা বাংলাদেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন খাতে, বিশেষ করে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং আজ রোববার রাজধানীর বেবিচক সদর দপ্তরে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেন।

বেবিচক চেয়ারম্যান ভূঁইয়া বাসসকে বলেন, ‘তারা (কানাডা) বিমান পরিবহন খাতে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং আমি হাইকমিশনারকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছি। সম্ভাব্যতা প্রমাণিত হলে আমরা বাংলাদেশের বিমান পরিবহণ খাতের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে প্রস্তুত।’

কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে চলমান অবকাঠামো উন্নয়ন, বিদ্যমান কার্গো ভিলেজের পরিচালনা কার্যক্রম এবং বেবিচক এর দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

উভয় পক্ষ বিমান চলাচলে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেছে। ঢাকা এবং অটোয়া উভয়ই অবকাঠামো ও সংযোগের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করতে চায়।

বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩০:৩৩   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বিপিএল
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
ইংলিশদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক
সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক
ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে, অভিযোগ আসিফের
গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের
বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে কারাবন্দি স্থানান্তর সমঝোতা স্মারক দ্রুত সম্পাদনে আলোচনা
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ