নারায়ণগঞ্জে নৌ নিরাপত্তা সপ্তাহ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে নৌ নিরাপত্তা সপ্তাহ অনুষ্ঠিত
রবিবার, ১৮ মে ২০২৫



নারায়ণগঞ্জে নৌ নিরাপত্তা সপ্তাহ অনুষ্ঠিত

দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে রবিবার নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নৌ নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠান।

এদিন সকাল ১০টায় নারায়ণগঞ্জস্থ আলি আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে নৌপরিবহন অধিদপ্তর নারায়ণগঞ্জ সার্ভে শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মো. মাহবুবুর রশিদ মুন্না।
স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার এবং শিপ সার্ভেয়ার মো. মনজুরুল কবীর।

আলোচনা পর্ব শেষে ইঞ্জিনিয়ার মাহবুবুর রশিদ মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

নৌ নিরাপত্তা ও পরিবেশ সচেতনতায় এমন আয়োজন সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করেন অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩৬   ৩৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর
অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কখনও সফল হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
​অবশেষে সরিষাবাড়ীতে জমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক
দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ