‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ গঠন করবে সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ গঠন করবে সরকার
সোমবার, ১৯ মে ২০২৫



‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ গঠন করবে সরকার

ব্যাংকের যে অর্থ লুট করা হয়েছে তা ব্যাংকের কাছে ফেরত দেয়া হবে আর ভূমি বিক্রিতে লুটসহ অন্যান্য খাতের যে টাকা লুট করা হয়েছে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ব্যাংকের লুটের যেসব টাকা জব্দ করা হয়েছে তা নিয়ে ফান্ড প্রতিষ্ঠা করা হবে। আর নন ব্যাংকিং আর্থিক খাতের টাকা সরকার জনহিতকরণ কাজে ব্যবহার হবে।

ভূমি বিক্রিতে লুটসহ অন্যান্য খাতের যে টাকা লুট করা হয়েছে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে বলে বলেও জানান ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, নগদের বোর্ডে যারা ছিল, তারা দুর্নীতির মাধ্যমে সাড়ে ৬০০ কোটি টাকা এবং সরকারে মাধ্যমে ২ হাজার কোটি টাকা নিয়েছে। তাই বোর্ডের কাছে নগদের পরিচালনা কার্যক্রম দেয়া যাবে না। আইনের কারণে তারা অনেক কিছু করতে পারে তার জন্য ব্যাংক গুলি বড় কোন লেনদেন করতে পারবে না।

আর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দকৃত অর্থ বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১৯   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ