‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে হবে
সোমবার, ১৯ মে ২০২৫



‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে হবে

শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ এবং পাঠমুখী করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

সোমবার (১৯ মে) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করার কর্মশালায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ফারজানা রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ আমাদেরই তৈরি করে দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিটিবির বিশেষজ্ঞ মাহমুদুল আমীন, সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, সহকারী কমিশনার ভূমি সেগুফতা মেহনাজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৪২   ৫২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ডিবি হেফাজতে
সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন
সিরাজগঞ্জে আ.লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন
ভৈরবে চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, রক্ষা পেলেন যাত্রীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ