জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌরসভার রাণীগঞ্জ বাজার এলাকার যৌনপল্লীতে যৌথ টাস্কফোর্সের এক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।

​জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত এ অভিযানে জেলা পুলিশ, এসআরবি, ব্যাটালিয়ন আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল অংশ নেয়।

​অভিযান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হায়দার এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান।

​অভিযানকালে চিহ্নিত মাদক স্পটগুলোতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা ও অপরাধের ধরণ অনুযায়ী ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর আওতায় আটককৃত ২ (দুই) জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

​প্রশাসন সূত্রে জানানো হয়, জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার চিরতরে বন্ধে জেলা প্রশাসনের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও টাস্কফোর্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:৩১   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ