নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অ‌ভিযান, ২ দালালকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অ‌ভিযান, ২ দালালকে জরিমানা
মঙ্গলবার, ২০ মে ২০২৫



নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অ‌ভিযান, ২ দালালকে জরিমানা

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস প্রাঙ্গণে মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত অভিযানে দুইজন দালালকে মোট ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং একাধিক অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশপাশে সক্রিয় দালালচক্রের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। আটকের পর দুইজন দালালকে তাৎক্ষণিকভাবে ১,০০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানে একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে, যা সন্দেহভাজন উপায়ে প্রাপ্ত বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, পাসপোর্ট অফিসের সামনের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। এসব দোকান অপসারণে এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে মালিকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহায়তায় একটি টিনের অস্থায়ী দোকান ভেকু (ভ্যাকুয়াম এক্সক্যাভেটর) ব্যবহার করে অপসারণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

বাংলাদেশ সময়: ১৯:৫০:০৩   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, আহত ১০
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিয়ের প্রলোভনে প্রবাস ফেরত যুবকের ধর্ষণ, অতঃপর গ্রেফতার
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ