রাজনৈতিকভাবে বিভাজিত হয়েন না, সাংবাদিকদের প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রথম পাতা » খুলনা » রাজনৈতিকভাবে বিভাজিত হয়েন না, সাংবাদিকদের প্রেস কাউন্সিল চেয়ারম্যান
মঙ্গলবার, ২০ মে ২০২৫



রাজনৈতিকভাবে বিভাজিত হয়েন না, সাংবাদিকদের প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকদের রাজনৈতিকভাবে বিভাজিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এম আব্দুল হাকিম।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বাগেরহাটে প্রেস কাউন্সিল আয়োজিত ‘অপ সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালায় এই আহ্বান জানান তিনি।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ পিলার বলা হয়। এই বিশেষণকে অটুট রাখতে হলে সাংবাদিকদের নীতিনৈতিকতা মেনে চলতে হয়। কিন্তু বেশিরভাগ সাংবাদিক সেই নীতি নৈতিকতা মানলেও গুটি কয়েক অপসাংবাদিকের কারণে আমাদের অর্জন ভেস্তে যাচ্ছে। এটা রাজনৈতিক বিভাজনের কারণে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আপনি রাজনীতি করেন কিন্তু বিভাজিত হয়েন না। আর সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, ডাটাবেজ ও সার্টিফিকেশন অবশ্যই জরুরি। এটা নিয়ে চিন্তাভাবনা চলছে। এটা হলে কেউ আর ভুঁইফোড় ও অপ সাংবাদিকতা বলার সুযোগ পাবে না।’

সাংবাদিকদের সুরক্ষা আইন বর্তমানে সব থেকে জরুরি বলে জানান আব্দুল হাকিম। তিনি বেলন, ‘এটা আশাকরি হয়ে যাবে।’

দিনব্যাপী কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসাইন, সহ-সভাপতি এসএম রাজ, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।

কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এম আব্দুল হাকিম।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:১১   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ