কুড়িগ্রাম সীমান্তে ২৪ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল ভারত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রাম সীমান্তে ২৪ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল ভারত
শনিবার, ২৪ মে ২০২৫



কুড়িগ্রাম সীমান্তে ২৪ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল ভারত

ভারতে কাজ করতে গিয়ে ফেরার পথে বিএসএফ’র হাতে আটক হওয়া নারী, পুরুষ ও শিশুসহ ২৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৩ মে) রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন।

হস্তান্তর করা ২৪ বাংলাদেশি নাগরিকের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। এদের মধ্যে ২৩ জন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার এবং একজন নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।

বিজিবি জানায়, ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের করলা ক্যাম্পে আটক থাকা এসব বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়েছিলেন। দেশে ফেরার পথে সীমান্তে বিএসএফ তাদের আটক করে।

বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহায়তায় তাদের পরিবারে হস্তান্তর করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪৪   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কাউকে বাদ দিচ্ছি না : শিক্ষামন্ত্রী
বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে: খাদ্য প্রতিমন্ত্রী
ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে - বাণিজ্যমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ