‘দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুতে আমরা হ্যা বলবো না’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুতে আমরা হ্যা বলবো না’
রবিবার, ২৫ মে ২০২৫



‘দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুতে আমরা হ্যা বলবো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুতে আমরা হ্যা বলবো না। মানবিক করিডোর নো, বন্দর নো, দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানেই নো।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

করিডোরের বিষয়ে তিনি বলেন, যদি এটা করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে বসে করতে হবে। আর এখন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলেছেন, এমন একটি নির্বাচন হবে, যেটা ইতিহাস সৃষ্টি করবে। মানুষ হাসি মুখে ভোট দেবে। কেউ বলবে না তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে।

মতবিনিময় সভায় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলীসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৭   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল-গ্যাসের দাম
শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ
বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ