নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথা জানিয়েছে খেলাফত আন্দোলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথা জানিয়েছে খেলাফত আন্দোলন
রবিবার, ২৫ মে ২০২৫



নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথা জানিয়েছে খেলাফত আন্দোলন

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। সেইসঙ্গে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে প্রত্যাশা করে দলটি।

রোববার (২৫ মে) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন দলটির আমির আবু জাফর কাসেমী।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। একইসঙ্গে নতুন কমিটিকে আমলে নেওয়ার আবেদনও করেছে দলটি।

তিনি আরও বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ায় এতে জনগণের ভোটের প্রতিফলন হয়নি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে। এতে জাতীয় নির্বাচনেও তাদের ভালো ভূমিকা থাকবে।

বৈঠকের আলোচনার বিষয়ে নিজেদের অন্তর্কোন্দল দূর হওয়ায় ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩২   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল-গ্যাসের দাম
শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ
বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ