চার‌দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চার‌দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সোমবার, ২৬ মে ২০২৫



চার‌দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার‌দিনের সফরে আগামীকাল (২৭ মে) দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে ৭‌টি সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। এছাড়া, জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তাও চাওয়া হবে।

সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, চারদিনের জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ২৭মে দিবাগত রাতে টো‌কিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এই সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস।

সফর শেষে ৩১ মে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

বাংলাদেশ সময়: ১৪:২৩:৩৫   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান
জিডিপি ও সিপিআই গণনা পদ্ধতি সংস্কারে কারিগরি কমিটি গঠন করবে সরকার : জোনায়েদ সাকি
সদরপুরে প্রান্তিক খামারিদের মাঝে মুরগি বিতরণ
কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ