ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩
সোমবার, ২৬ মে ২০২৫



ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় যাত্রীদের লুট হওয়ার নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ১৯ টি মোবাইল ফোন।

তথ্য প্রযুক্তির ব্যবহার করে সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির, আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার ও মৃত ইমান আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলমকে রোববার (২৫ মে) রাতে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৬ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে গেল মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে।
পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। প্রায় ১০ নারীসহ ৩৮ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করলে যাত্রীবেশী ৮-১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়।

যাত্রীদের তল্লাশি করে মুঠোফোন, নগদ টাকা, সোনা ও অন্য মালামাল লুটে নেয়। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়।

এর আগে একই কায়দায় গত ১৭ ফেব্রুয়ারি এবং ২০২২ সালের ২ আগষ্ট মহাসড়কে এবং টাঙ্গাইলের মধুপুরে ডাকাতির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:১২   ৩৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে: জ্বালানি মন্ত্রী
সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ