আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, প্রতারক গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, প্রতারক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, প্রতারক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে কাইয়ুম চৌধুরী (৩৫) নামে এক প্রতারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে সাংবাদিক পরিচয়ে দিয়েও চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে।

আটককৃত কাইয়ুম চৌধুরী (৩৫) আখাউড়া পৌরসভার নারায়ানপুর এলাকার মৃত বারেক চৌধুরীর ছেলে। পেশায় একজন অটোরিকশাচালক।

বৃহস্পতিবার দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন।

এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষধের স্মৃতি সৌধের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৭ মে দুপুর ১২টার দিকে রাধানগরের বাসিন্দা মো. আলমগীর হোসেনকে মোবাইলে ফোন করে নিজেকে আখাউড়া আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তা পরিচয় দেয় কাইয়ুম চৌধুরী। আলমগীর হোসেনের স্ত্রী তার বিরুদ্ধে সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছে বলে দ্রুত দেখা করতে বলে প্রতারক কাইয়ুম। ওইদিন সন্ধ্যায় আবারও ফোন দিয়ে বলে দেখা না করলে তুলে নিয়ে রিমান্ড দেওয়া হবে। বুধবার সন্ধ্যার দিকে আলমগীর হোসেনকে আখাউড়া উপজেলা মাঠে স্মৃতিসৌধের পাশে দেখা করতে বলে ওই প্রতারক। আলমগীর হোসেন যথা সময়ে সেখানে গেলে ভুয়া সেনা কর্মকর্তা আলমগীরকে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করে। একপর্যায়ে আলমগীর হোসেন ভয়ে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন প্রতারক কাইয়ুম পালানোর চেষ্টা করে। শোরগোল শুনে কয়েকজন সেনা সদস্যও এগিয়ে আসে। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করে।

পরে ভুক্তভোগী আলমগীর হোসেন বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাইয়ুম ভুয়া সেনা কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করার কথা স্বীকার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, প্রতারক কাইয়ুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও কোনো প্রতারণার অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৫৬   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী
দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী
চট্টগ্রাম বন্দর থেকে চারদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে নির্দেশ অর্থমন্ত্রীর
জনগণকে সরকারি সেবা প্রদানে কোনো হয়রানি করা যাবে না - পানি সম্পদ মন্ত্রী
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী
কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ