বাংলাদেশের জন্য জাপান গুরুত্বপূর্ণ শ্রমবাজার: প্রেস সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের জন্য জাপান গুরুত্বপূর্ণ শ্রমবাজার: প্রেস সচিব
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



বাংলাদেশের জন্য জাপান গুরুত্বপূর্ণ শ্রমবাজার: প্রেস সচিব

টোকিও, ২৯ মে, ২০২৫ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী দিনে জাপান বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজারে পরিণত হবে।

তিনি বলেন, যদি বাংলাদেশের মানবসম্পদকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তবে বাংলাদেশের জন্য জাপান ‘বন্যার দ্বার’-এর মতো উন্মুক্ত হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফরের দ্বিতীয় দিনে আজ টোকিওতে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেস সচিব এ কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে জাপানি ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।’

তিনি উল্লেখ করেন, চলতি বছরে প্রায় তিন হাজার বাংলাদেশি তরুণ জাপানে ভাষা শিক্ষার জন্য এসেছেন।

তিনি আশা প্রকাশ করেন যে বছর শেষে এই সংখ্যা দশ হাজারে পৌঁছাবে এবং তারা এখানে চাকরি পাবেন।

শফিকুল আলম বলেন, জাপান এখন জনবল নিয়োগের জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

তিনি জানান, টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মানবসম্পদ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন।

তিনি বলেন, সেমিনারের উদ্দেশ্য ছিল জাপানি কোম্পানিগুলোকে জানানো যে বাংলাদেশের কাছে পর্যাপ্ত মানবসম্পদ রয়েছে এবং দেশটি তা জাপানে পাঠাতে প্রস্তুত।

আলম আরও বলেন, সেমিনারে জাপানের উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:০৫   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
তরুণদের কর্মসংস্থানে জব ফেয়ার আয়োজন করবে ঢাকা জেলা প্রশাসন
মধুমতির তীররক্ষা বাঁধে বাধার অভিযোগে গোলাম কুদ্দুসের বিরুদ্ধে মানববন্ধন
সমুদ্র অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চায় বাংলাদেশ
বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি আর নেই
নারায়ণগঞ্জে লোকালয়ে ঘুরছিল কুমির, খুঁজছে বন বিভাগ
বোয়ালমারীতে ইটের রাস্তায় সাড়ে তিন দশকে সংস্কারের ছুৃয়া লাগেনি শত শত শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি
সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার
ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ