ইজিবাইক ছিনতাইয়ের পর চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » ইজিবাইক ছিনতাইয়ের পর চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



ইজিবাইক ছিনতাইয়ের পর চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের পর ফারুক তালুকদার (৪০) নামে এক চালক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়; অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশও দেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: রাজবাড়ী সদর উপজেলার আনিছ মল্লিক, সহিদ শেখ, শাহজাহান শেখ ও শামীম ওরফে ভাগ্নে শামীম।

রায় ঘোষণার সময় আদালতে আনিছ মল্লিক ও সহিদ শেখ উপস্থিত ছিলেন। অন্য দুজন শাহজাহান শেখ ও শামীম ওরফে ভাগ্নে শামীম পলাতক রয়েছেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতেও বাড়িতে ফিরে না আশায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে ৭ মার্চ সকালে ফরিদপুর জেলা সদরের লক্ষ্মীদাসের হাট এলাকায় রাস্তার পাশে ইজিবাইক চালক ফারুক তালুকদারের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ দিকে এ ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার সাক্ষী ও শুনানি শেষে মামলার রায় ঘোষণা করেন আদালত।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত পিপি মো. রকিবুল ইসলাম জানান, ইজিবাইক ছিনতাই করে চালক ফারুক তালুকদারকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যান আসামিরা। মামলার শুনানি ও স্বাক্ষ্য শেষে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আদালতে দুজন উপস্থিত ছিলেন: তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিচারক। এই রায়ের মধ্যে দিয়ে আইনের শাষণ প্রতিষ্ঠা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৮   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে
ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ