‘আমি নারীবাদী নই’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘আমি নারীবাদী নই’
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



‘আমি নারীবাদী নই’

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘জুলি’তে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী পাওলি দাম। যৌনকর্মী থেকে রাজনীতির পথে পা বাড়ানো এক প্রান্তিক মানুষের মূলস্রোতে ফেরার এই গল্পে জুলি চরিত্রটি কতটা উপভোগ করেছেন সে প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন, নারী-পুরুষের সমতা এবং ইন্ডাস্ট্রির প্রচলিত ধ্যানধারণা নিয়েও খোলামেলা আলোচনা করেছেন তিনি। পাওলি বলেন, ‘আমি অন্তত এই ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি।’

পাওলি মনে করেন, ইন্ডাস্ট্রিতে যখন তিনি প্রথম কাজ শুরু করেছিলেন তখন মেইনস্ট্রিম কাজ আর অন্যধারার কাজ বলে দুটো আলাদা ভাগ করা হতো। তিনি সেই ভাগটাই আলাদা করতে চেয়েছিলেন। তার মতে, ‘এখন আর অভিনেত্রীকে কাস্ট করার সময় তার স্ক্রিনটোন অনুযায়ী কাজ দেওয়া হয় না।’

তার কথায় ‘ফর্সা হতে হবে তবেই তাকে হিরোইন হিসেবে নেওয়া হবে, না হলে নয় এই ধারণা এখন অতীত। কণ্ঠস্বরের ক্ষেত্রেও বাছাই, এইসব স্টিরিওটাইপ কাস্টিং এখন বন্ধ হয়েছে। আমি হিরো হিরোইনের তকমায় কখনোই খুব একটা বিশ্বাস করি না। বরং, অভিনেতা-অভিনেত্রী বিষয়টা অনেক বেটার ‘

পাওলি আরও বলেন, ‘নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করি মানেই তো আমি নারীবাদী নই। আমি নারী এবং পুরুষের সমান ভূমিকায় বিশ্বাসী। তার মানে আবার কখনোই এরকম নয় যে নারীর শুধু গুরুত্ব রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪৭   ২৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের
ফ্যাসিস্টের দোসরদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা
কালকিনিতে সীমাবদ্ধতা জয় করে পরিবার পরিকল্পনা কার্যক্রমে যুগান্তকারী সাফল্য
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ