ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উত্তরায় সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উত্তরায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উত্তরায় সমন্বয় সভা অনুষ্ঠিত

আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে জনমানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন এবং সুশৃঙ্খল করতে উত্তরায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উত্তরা আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ‘র ম্যাজিষ্ট্রেটবৃন্দ, উত্তরা জোনের পুলিশ কর্মকর্তা, বাস মালিক সমিতির প্রতিনিধি, গ্যাস ও তেল পাম্পের মালিকবৃন্দ এবং দেশের প্রধান দূরপাল্লা পরিবহন সমূহের মালিক ও প্রতিনিধিগণ।

ঈদযাত্রায় দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি, ফিটনেস বিহীন গাড়ি চলাচল, লাইসেন্সবিহীন বা অনভিজ্ঞ ড্রাইভার, ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ের পদক্ষেপ, গরুর হাট কেন্দ্রিক বড় গাড়ীর চলাচল, বিআরটিএ‘র ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত কর্মসূচি ও ন্যায্য ভাড়ার তালিকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এই সভায়।

বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ও মো. আনিসুজ্জামান বলেন, ঈদযাত্রা চলাকালীন তাদের বিশেষ ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও উত্তরা জোনকে কেন্দ্র করে অতিরিক্ত তৎপরতার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে এডিসি ক্রাইম ও এসি ট্রাফিক আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:১৩:৩৩   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: পানিসম্পদ মন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের ঢাকা অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
নারায়ণগঞ্জের মানুষ তারেক রহমানকে গভীরভাবে ভালোবাসে: সাখাওয়াত
অত্যাচার-নিপীড়ন সহ্য করেই বিএনপির পতাকা ধরে রেখেছি: মামুন মাহমুদ
একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে শিরোপা জিতল ম্যান সিটি
নাটকীয় জয়ে শিরোপা সেল্টিকের
জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে : তথ্যমন্ত্রী
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ