ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আজ নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

ভারতীয় রাষ্ট্রপতির কার্যালয় জানায়, অনুষ্ঠানে বাংলাদেশ, থাইল্যান্ড, কোস্টারিকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, তুরস্ক এবং কাজাখস্তানের নবনিযুক্ত দূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন মুর্মু।

একজন পেশাগত কূটনীতিক, হামিদুল্লাহ বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের এবং ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

নয়াদিল্লিতে তার বর্তমান পদোন্নতির আগে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার এবং নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক জীবনে হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) এবং কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে জাতিসংঘে স্থায়ী মিশনেও দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে তিনি বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়, আঞ্চলিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়া ও ইউরোপের সঙ্গে জড়িত দ্বিপাক্ষিক সম্পর্কের উপর ব্যাপকভাবে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ২২:১১:১২   ৩২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ