জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে সাখাওয়াত-টিপুর খাবার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে সাখাওয়াত-টিপুর খাবার বিতরণ
শুক্রবার, ৩০ মে ২০২৫



জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে সাখাওয়াত-টিপুর খাবার বিতরণ

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে। শুক্রবার (৩০ মে) সকাল থেকেই জেলার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মিলাদ মাহফিল, দোয়া এবং রান্না করা খাবার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এ সময় মহানগর ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম ও ভালোবাসার নীতির কথা স্মরণ করেন। তিনি বলেন, “জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, ভালোবাসার সেই নৈতিকতাকে বুকে ধারণ করে আজ আমাদের অঙ্গীকার হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আদর্শ নীতি নৈতিকতা লালন করব।”

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। শহীদ জিয়া বেঁচে থাকলে আজকে বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হতো। আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করব।”

বাংলাদেশ সময়: ২১:৩১:০৪   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ