ঝালকাঠিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
শনিবার, ৩১ মে ২০২৫



ঝালকাঠিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলায় আজ সচেতনতামূলক র‌্যালি, আলোচনাসভা ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।

এ সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, তামাক শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকেও ক্ষতিকর। তামাক ব্যবহার জনিত কারনে ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, শ্বাসযন্ত্রজনিত জটিলতা-সহ বিভিন্ন রোগ হয়ে থাকে। যে তামাক কোম্পানিগুলো নানা ধরনের কৌশলে নতুন প্রজন্মকে আসক্ত করতে চায়, তা রুখতে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আবশ্যক।

বাংলাদেশ সময়: ১৭:২৬:১২   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ