দেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



দেশকে মেধা ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ

আগামী ১২ তারিখ সারা দেশে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে মানুষ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি। বাংলাদেশকে আমরা মেধানির্ভর, জ্ঞাননির্ভর, প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলব। সে লক্ষ্যে বিএনপি বহু পরিকল্পনা হাতে নিয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুরে নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৌরবময় উত্তরাধিকার আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের উত্তরাধিকার আমরা। যিনি এদেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন।
এই দল বাংলাদেশকে ধারণ করে, এদেশের মানুষকে ধারণ করে।’

এর আগে নির্বাচনী পথসভায় পৌঁছালে সুরাজপুরের হাজারো স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:২৩   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
কুমিল্লা বোর্ডে এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর
মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করছেন : গণপূর্তমন্ত্রী
সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধনে পিআইডি’র ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ